নজর বিডি
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে নতুন বাস টার্মিনাল ও গাবতলীতে কাঁচাবাজার স্থাপনের উদ্যোগ

রাজধানীর যানজট নিরসন, গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজাস্থ ‘প্রিয় প্রাঙ্গণ’ আবাসিক প্রকল্পে নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন সংস্থা ও পরিবহণ সংগঠনের প্রতিনিধিরা।

পরিদর্শনকালে প্রতিনিধিরা স্থানটির যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন। আলোচনা শেষে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবার মানোন্নয়নে ওই স্থানে টার্মিনাল নির্মাণের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

পরবর্তীতে প্রতিনিধি দল মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার ও ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীতে স্থানান্তরের বিষয়টি উচ্চপর্যায়ে উপস্থাপন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে নতুন বাস টার্মিনাল ও গাবতলীতে কাঁচাবাজার স্থাপনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর যানজট নিরসন, গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজাস্থ ‘প্রিয় প্রাঙ্গণ’ আবাসিক প্রকল্পে নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন সংস্থা ও পরিবহণ সংগঠনের প্রতিনিধিরা।

পরিদর্শনকালে প্রতিনিধিরা স্থানটির যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন। আলোচনা শেষে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবার মানোন্নয়নে ওই স্থানে টার্মিনাল নির্মাণের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

পরবর্তীতে প্রতিনিধি দল মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার ও ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীতে স্থানান্তরের বিষয়টি উচ্চপর্যায়ে উপস্থাপন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত