নজর বিডি
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে ১৬ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৬ জুলাই বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হবে।

শনিবার (১১ জুলাই) নগরীর নন্দনকানন তুলসীধামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর জানান, ১৬ জুলাই বিকেলে নন্দনকানন রথের পুকুরপাড় থেকে উদ্বোধনের পর নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ পর্যায়ক্রমে কেন্দ্রীয় রথের সঙ্গে যুক্ত হবে। তিনি আরও বলেন, “তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিষ্টাব্দ থেকে চট্টগ্রামে শুরু হওয়া এই উৎসব কালের পরিক্রমায় আজ কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে।”

উৎসবের প্রধান অতিথি প্রসঙ্গে হিরন্ময় ধর জানান, এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রীতির নগরী চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় উদযাপিত হয়ে আসছে। উৎসবের অংশ হিসেবে বর্তমানে তুলসীধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫ দিনব্যাপী ‘অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের’ চিকিৎসাসেবা ক্যাম্প চলমান রয়েছে। এছাড়া ১৬ জুলাই তুলসীধাম মদনমোহন মন্দিরে দিনব্যাপী পূজার্চনার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর, প্রবীর দাশ ও অ্যাডভোকেট সুজন কান্তি দে প্রমুখ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ১৬ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৬ জুলাই বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হবে।

শনিবার (১১ জুলাই) নগরীর নন্দনকানন তুলসীধামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর জানান, ১৬ জুলাই বিকেলে নন্দনকানন রথের পুকুরপাড় থেকে উদ্বোধনের পর নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ পর্যায়ক্রমে কেন্দ্রীয় রথের সঙ্গে যুক্ত হবে। তিনি আরও বলেন, “তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিষ্টাব্দ থেকে চট্টগ্রামে শুরু হওয়া এই উৎসব কালের পরিক্রমায় আজ কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে।”

উৎসবের প্রধান অতিথি প্রসঙ্গে হিরন্ময় ধর জানান, এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রীতির নগরী চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় উদযাপিত হয়ে আসছে। উৎসবের অংশ হিসেবে বর্তমানে তুলসীধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫ দিনব্যাপী ‘অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের’ চিকিৎসাসেবা ক্যাম্প চলমান রয়েছে। এছাড়া ১৬ জুলাই তুলসীধাম মদনমোহন মন্দিরে দিনব্যাপী পূজার্চনার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর, প্রবীর দাশ ও অ্যাডভোকেট সুজন কান্তি দে প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত