নজর বিডি

সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

নিজের মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ সরকারি শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন এনেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ। মন্ত্রিসভায় কয়েকজন নতুন মুখ যুক্ত করার পাশাপাশি পুরনো কয়েকজন হেভিওয়েট মন্ত্রী ও কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে বা দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) একগুচ্ছ রাজকীয় ফরমানের (ডিক্রি) মাধ্যমে এই রদবদলের আদেশ জারি করেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান।

বর্তমান জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমানকে তাঁর বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

সদ্য সাবেক হওয়া শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আলকোরায়েফকে সেই দায়িত্ব থেকে সরিয়ে মিনিস্টার অব স্টেট বা কাউন্সিল (দপ্তরবিহীন মন্ত্রী) করা হয়েছে। একই সাথে তাঁকে সামরিক শিল্প কর্তৃপক্ষের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সামরিক শিল্প কর্তৃপক্ষের বিদায়ী গভর্নর আহমেদ আল-ওহালিকে তাঁর পদ থেকে বরখাস্ত করেছেন বাদশা আব্দুলআজিজ। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী বন্দর আলকোরায়েফ।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে (শালান আল-শালান) তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টের (রাজকীয় আদালত) পরামর্শক বা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদটি একজন মন্ত্রীর সমমর্যাদার।

পৃথক এক আদেশে ইশহান বিন আব্বাস বাফাগিহকে (এহসান বাফাকিহ) জেদ্দা প্রদেশের সেক্রেটারি (মেয়র) হিসেবে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশা। এই পদটিও মন্ত্রীর সমমর্যাদার।

সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণ এবং ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে শিল্প, খনি ও প্রতিরক্ষা খাতের এই পরিবর্তনগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

নিজের মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ সরকারি শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন এনেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ। মন্ত্রিসভায় কয়েকজন নতুন মুখ যুক্ত করার পাশাপাশি পুরনো কয়েকজন হেভিওয়েট মন্ত্রী ও কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে বা দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) একগুচ্ছ রাজকীয় ফরমানের (ডিক্রি) মাধ্যমে এই রদবদলের আদেশ জারি করেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান।

বর্তমান জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমানকে তাঁর বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

সদ্য সাবেক হওয়া শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আলকোরায়েফকে সেই দায়িত্ব থেকে সরিয়ে মিনিস্টার অব স্টেট বা কাউন্সিল (দপ্তরবিহীন মন্ত্রী) করা হয়েছে। একই সাথে তাঁকে সামরিক শিল্প কর্তৃপক্ষের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সামরিক শিল্প কর্তৃপক্ষের বিদায়ী গভর্নর আহমেদ আল-ওহালিকে তাঁর পদ থেকে বরখাস্ত করেছেন বাদশা আব্দুলআজিজ। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী বন্দর আলকোরায়েফ।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে (শালান আল-শালান) তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টের (রাজকীয় আদালত) পরামর্শক বা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদটি একজন মন্ত্রীর সমমর্যাদার।

পৃথক এক আদেশে ইশহান বিন আব্বাস বাফাগিহকে (এহসান বাফাকিহ) জেদ্দা প্রদেশের সেক্রেটারি (মেয়র) হিসেবে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশা। এই পদটিও মন্ত্রীর সমমর্যাদার।

সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণ এবং ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে শিল্প, খনি ও প্রতিরক্ষা খাতের এই পরিবর্তনগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত