কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি।
রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, কাতারের আধুনিক রূপান্তরের রূপকার ও অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিলেন। তার রাষ্ট্রনায়কোচিত অবদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজপরিবারের সদস্যবৃন্দ এবং ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
এর আগে, রোববার কাতার আমিরের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাবেক আমিরের মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে কাতার শাসন করেন। ২০১৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে তিনি তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে দায়িত্ব তুলে দেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন