নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘অবহেলিত’ পেট্রোল পাম্প মালিকরা, সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা

নিজেদের জ্বালানি খাতের ‘সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত’ অংশ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

সোমবার (১৩ জুলাই) এক বার্তায় সংগঠনটি জানায়, পেট্রোল পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি হলেও সেগুলোর কোনো কার্যকর সমাধান হচ্ছে না। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বারবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

সংগঠনটির দাবি, সমস্যাগুলো বর্তমানে এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে ঢাকা ও চট্টগ্রামের গুটি কয়েক পাম্প ছাড়া দেশের অধিকাংশ পেট্রোল পাম্পই এখন টিকে থাকার লড়াই করছে। ব্যবসা পরিচালনায় নানামুখী সংকটের কারণে পাম্প মালিকরা প্রতিনিয়ত চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পাম্প মালিকদের এই সংগঠনটি স্পষ্ট করেছে যে, তারা কোনো ধরনের অনিয়ম বা গ্রাহক ঠকিয়ে ব্যবসা করতে চান না। বরং সৎভাবে ব্যবসা পরিচালনার জন্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান চান।

জ্বালানি উপদেষ্টার প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, পেট্রোল পাম্প মালিকদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের সুযোগ দেওয়া হলে তারা তাদের বিস্তারিত সমস্যা ও সংকটগুলো তুলে ধরতে পারবেন। একই সঙ্গে দীর্ঘদিনের এই সংকট নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘অবহেলিত’ পেট্রোল পাম্প মালিকরা, সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নিজেদের জ্বালানি খাতের ‘সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত’ অংশ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

সোমবার (১৩ জুলাই) এক বার্তায় সংগঠনটি জানায়, পেট্রোল পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি হলেও সেগুলোর কোনো কার্যকর সমাধান হচ্ছে না। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বারবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

সংগঠনটির দাবি, সমস্যাগুলো বর্তমানে এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে ঢাকা ও চট্টগ্রামের গুটি কয়েক পাম্প ছাড়া দেশের অধিকাংশ পেট্রোল পাম্পই এখন টিকে থাকার লড়াই করছে। ব্যবসা পরিচালনায় নানামুখী সংকটের কারণে পাম্প মালিকরা প্রতিনিয়ত চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পাম্প মালিকদের এই সংগঠনটি স্পষ্ট করেছে যে, তারা কোনো ধরনের অনিয়ম বা গ্রাহক ঠকিয়ে ব্যবসা করতে চান না। বরং সৎভাবে ব্যবসা পরিচালনার জন্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান চান।

জ্বালানি উপদেষ্টার প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, পেট্রোল পাম্প মালিকদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের সুযোগ দেওয়া হলে তারা তাদের বিস্তারিত সমস্যা ও সংকটগুলো তুলে ধরতে পারবেন। একই সঙ্গে দীর্ঘদিনের এই সংকট নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত