কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্বপ্নদ্রষ্টা শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফন সম্পন্ন করা হয়েছে। ৭৮ বছর বয়সে মারা যাওয়া শেখ হামাদকে রোববার (১২ জুলাই) দোহার উত্তরে লুসাইল কবরস্থানে অত্যন্ত অনাড়ম্বরভাবে দাফন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোববার সকালে শেখ হামাদের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার ছেলে ও কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে নিয়ে মরদেহ মসজিদ থেকে বের করে আনেন। আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি জানান, ইসলামী ঐতিহ্য ও ফাদার আমিরের সাধারণ জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে একটি সাধারণ কবরে দাফন করা হয়েছে।
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। তার দূরদর্শী শাসনামলে দেশটির বিশাল গ্যাসসম্পদের উন্নয়ন ও ব্যবহারের ফলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায় এবং ২০০৬ সাল নাগাদ কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারকে পরিণত হয়। তার সময়েই ২০২২ সালে কাতার ফিফা বিশ্বকাপের সফল আয়োজন করে। এ ছাড়া ১৯৯৬ সালে তার হাত ধরেই প্রভাবশালী গণমাধ্যম ‘আল জাজিরা নিউজ চ্যানেল’ চালু হয়।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি গভীর শোক প্রকাশ করে বলেন, শেখ হামাদই ছিলেন এই প্রতিষ্ঠানের মূল ধারণার স্বপ্নদ্রষ্টা এবং এর ভিত্তি স্থাপনকারী। তার দৃঢ় সংকল্পই প্রতিষ্ঠানটিকে বিশ্বজুড়ে সত্যের আলোকবর্তিকা হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন