ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশগুলোর নারী বিষয়ক ৯ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে ইরানের নারী ও ফ্যামিলি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরোজাজার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বাংলাদেশে নারী উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। বিশেষ করে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের সাম্প্রতিক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। মন্ত্রী দুদেশের মধ্যে সামাজিক ও নারী উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
ইরানের ভাইস প্রেসিডেন্ট নারীর উন্নয়নে বাংলাদেশকে রোল মডেল হিসেবে অভিহিত করে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন। তিনি জানান, ইরানের নারীরা শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছেন। আলোচনার এক পর্যায়ে তিনি নারীর উন্নয়নে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন সিরাজি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন