নজর বিডি

বেলুচিস্তানে পাকিস্তানের ‘অপারেশন শাবান’: ৬ দিনে ১০৯ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী দমনে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ‘অপারেশন শাবান’ নামে পরিচালিত এই অভিযানে গত ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৬ দিনের এই বিশেষ অভিযানে মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ‘অপারেশন শাবান’-এ ৭১ জন এবং অন্যান্য অভিযানে ৩৮ জন নিহত হয়েছেন।

অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণে এম-ফোর কারবাইন রাইফেল, সাব-মেশিনগান, রকেট লাঞ্চার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই ৬ দিনের তীব্র বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর ৪২ জন সদস্য নিহত হয়েছেন। এই বাহিনীতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং বেলুচিস্তান পুলিশের সমন্বিত সদস্য রয়েছেন।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলায় একটি পুলিশ স্টেশনে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হওয়ার পরই পাকিস্তান সরকার ‘অপারেশন শাবান’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তানে স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চলে আসছে। ইসলামাবাদ বরাবরই এই আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদ’ আখ্যা দিয়ে কঠোরভাবে দমন করে আসছে। পাকিস্তান ও সেনাবাহিনীর পক্ষ থেকে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের পেছনে ভারতের মদত থাকার অভিযোগ তোলা হলেও ভারত তা সবসময়ই অস্বীকার করেছে। এছাড়া ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর সীমান্ত অঞ্চল দিয়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নতুন করে বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

সার্বিক পরিস্থিতিতে পুরো প্রদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিচ্ছিন্নতাবাদীদের নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বেলুচিস্তানে পাকিস্তানের ‘অপারেশন শাবান’: ৬ দিনে ১০৯ বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী দমনে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ‘অপারেশন শাবান’ নামে পরিচালিত এই অভিযানে গত ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৬ দিনের এই বিশেষ অভিযানে মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ‘অপারেশন শাবান’-এ ৭১ জন এবং অন্যান্য অভিযানে ৩৮ জন নিহত হয়েছেন।

অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণে এম-ফোর কারবাইন রাইফেল, সাব-মেশিনগান, রকেট লাঞ্চার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই ৬ দিনের তীব্র বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর ৪২ জন সদস্য নিহত হয়েছেন। এই বাহিনীতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং বেলুচিস্তান পুলিশের সমন্বিত সদস্য রয়েছেন।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলায় একটি পুলিশ স্টেশনে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হওয়ার পরই পাকিস্তান সরকার ‘অপারেশন শাবান’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তানে স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চলে আসছে। ইসলামাবাদ বরাবরই এই আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদ’ আখ্যা দিয়ে কঠোরভাবে দমন করে আসছে। পাকিস্তান ও সেনাবাহিনীর পক্ষ থেকে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের পেছনে ভারতের মদত থাকার অভিযোগ তোলা হলেও ভারত তা সবসময়ই অস্বীকার করেছে। এছাড়া ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর সীমান্ত অঞ্চল দিয়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নতুন করে বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

সার্বিক পরিস্থিতিতে পুরো প্রদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিচ্ছিন্নতাবাদীদের নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত