নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর পল্লবীর কালশী মোড় এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিহারি কলোনির স্থানীয় বাসিন্দারা। 

আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় সহস্রাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী থানার সামনে থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে কালশী মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থল ও গন্তব্যে ফেরা হাজারো যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্লবী থানা পুলিশ ও ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার বলেন, "জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কালশী মোড় অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে জনচলাচল স্বাভাবিক করতে কাজ করছি।"

এদিকে, আন্দোলনের কারণে ওই এলাকায় যানবাহনের গতি অত্যন্ত ধীর। ভোগান্তি এড়াতে প্রয়োজন ছাড়া ওই সড়ক ব্যবহার না করে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীর কালশী মোড় এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিহারি কলোনির স্থানীয় বাসিন্দারা। 

আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় সহস্রাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী থানার সামনে থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে কালশী মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থল ও গন্তব্যে ফেরা হাজারো যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্লবী থানা পুলিশ ও ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার বলেন, "জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কালশী মোড় অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে জনচলাচল স্বাভাবিক করতে কাজ করছি।"

এদিকে, আন্দোলনের কারণে ওই এলাকায় যানবাহনের গতি অত্যন্ত ধীর। ভোগান্তি এড়াতে প্রয়োজন ছাড়া ওই সড়ক ব্যবহার না করে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত