নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

ডিএমপির জুন মাসের শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা পল্লবী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জুন মাসের পারফরম্যান্স মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। এছাড়া, শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে পল্লবী থানা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে তুরাগ ও শাহজাহানপুর থানা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এতে কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।"

শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নির্বাচিত হয়েছে ডিবি-লালবাগ। শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি অর্জন করেছে ট্রাফিক-মিরপুর। শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে প্রথম হয়েছেন দারুস সালাম জোনের মো. দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় হয়েছেন গুলশান জোনের মো. আশরাফুল ইসলাম।

প্রথম হয়েছেন ডেমরা জোনের মো. শামীম হোসেন এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন।

শ্রেষ্ঠ এসআই হয়েছেন আদাবর থানার তরুণ কুমার এবং শ্রেষ্ঠ এএসআই হয়েছেন যাত্রাবাড়ী থানার মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির জুন মাসের শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা পল্লবী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জুন মাসের পারফরম্যান্স মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। এছাড়া, শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে পল্লবী থানা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে তুরাগ ও শাহজাহানপুর থানা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এতে কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।"

শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নির্বাচিত হয়েছে ডিবি-লালবাগ। শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি অর্জন করেছে ট্রাফিক-মিরপুর। শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে প্রথম হয়েছেন দারুস সালাম জোনের মো. দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় হয়েছেন গুলশান জোনের মো. আশরাফুল ইসলাম।

প্রথম হয়েছেন ডেমরা জোনের মো. শামীম হোসেন এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন।

শ্রেষ্ঠ এসআই হয়েছেন আদাবর থানার তরুণ কুমার এবং শ্রেষ্ঠ এএসআই হয়েছেন যাত্রাবাড়ী থানার মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত