ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে রেফারিদের তালিকা থেকে বাদ পড়া ডাচ ম্যাচ অফিশিয়াল রব ডিপেরিঙ্ক মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন। আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে ম্যাচ পরিচালনার স্বপ্নভঙ্গের কয়েক সপ্তাহের মধ্যেই তার এই অকাল প্রয়াণের খবর নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, "ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের প্রয়াণে আমরা স্তব্ধ ও শোকাহত। একজন মূল্যবান সহকর্মী ও অভিজ্ঞ রেফারিকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।"
ডিপেরিঙ্ক চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম প্রধান ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) হিসেবে ড্যানি মাকিলির সহযোগী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। তবে গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারের পর ফিফা তাকে বিশ্বকাপ প্যানেল থেকে সাময়িক বরখাস্ত করে।
যদিও পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে ব্রিটিশ পুলিশ মে মাসেই মামলাটি খারিজ করে দেয় এবং তাকে নির্দোষ ঘোষণা করে। মামলা থেকে খালাস পেলেও ফিফা তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অটল রাখে, যা ডিপেরিঙ্ককে মানসিকভাবে অত্যন্ত মর্মাহত করেছিল। ব্রিটিশ পুলিশের প্রতিবেদন ও নির্দোষ প্রমাণের ভিত্তিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং তিনি এরেডিভিসিতে ম্যাচ পরিচালনা শুরু করেছিলেন।
২০১৭ সালে হল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলে ক্যারিয়ার শুরু করা রব ডিপেরিঙ্ক ঘরোয়া লিগে ৮৪টি ম্যাচ পরিচালনা করেছিলেন। এ ছাড়া ২০২৪ সালের জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সফলভাবে পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন। ২০২৪ সালের ৩ মে ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন