নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ, আটক ২২

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। 

এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। 

এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত তিনটি কার্গো বোট জব্দ এবং ২২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা মালামাল ও বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর, বহির্নোঙর, মিয়ানমার, চোরাচালান, সার জব্দ, সিমেন্ট জব্দ, আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ, আটক ২২

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। 

এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। 

এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত তিনটি কার্গো বোট জব্দ এবং ২২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা মালামাল ও বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত