শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার 'অসংগতিপূর্ণ' বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে এই ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা সংসদ ভবনের অভিমুখে পদযাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাটি পুনরায় নেওয়া এবং আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ করা। এছাড়া প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানিয়েছেন তারা।
আন্দোলনরত সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, "যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।"
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়ক ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিনভর আন্দোলন সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সাথে আলোচনার উদ্যোগ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন