চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদরাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নাঈমুল ইসলাম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে সৈদালী নূরানী মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে নানির সঙ্গে গোসল করতে পুকুরে যায় নাঈমুল। গোসল শেষে নানি তাকে ঘরে চলে যেতে বললেও পরিবারের অগোচরে সে আবার পুকুরের কাছে যায় এবং একপর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, মিরসরাইয়ে উদ্বেগজনক হারে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিশুদের সাঁতার শেখানোর ওপর জোর দিতে হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন