নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়ল শিক্ষার্থীরা

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 

আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যাওয়ার পর এবার শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা এই গায়েবানা জানাজা সম্পন্ন করেন।

এর আগে, সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। দুপুরের দিকে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকটি সম্পূর্ণ খুলে মাথায় করে নিয়ে যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বোর্ডের ফটক খুলে ফেলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। একই সঙ্গে প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির কারণে পরীক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে— দেশের সার্বিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত করা, প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন করা, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা এবং অবশিষ্ট পরীক্ষার জন্য বাস্তবসম্মত নতুন রুটিন প্রণয়ন করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষাবোর্ডে ৭ দফা দাবি জানানো হলেও কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই দাবি আদায়ের লক্ষ্যে তারা সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছেন এবং দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য শিক্ষা বোর্ড কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই আন্দোলনের সামগ্রিক বিষয়ে জানতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়ল শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত