নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিসিবির অধীনে মিরপুরে শুরু হচ্ছে লেভেল-২ কোচিং কোর্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে লেভেল-২ কোচিং কোর্স। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া ছয় দিনব্যাপী এই কোর্স চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য দেশের উদীয়মান ও বর্তমান কোচদের দক্ষতা, কৌশলগত জ্ঞান এবং প্রশিক্ষণ পদ্ধতি আরও উন্নত করা। এবারের কোর্সে অংশ নিচ্ছেন মোট ৩২ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ পরিচালনা করবেন আইসিসি লেভেল-থ্রি এডুকেটর বিনোদ কুমার দাস।

অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার এবং বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড়। এছাড়া বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচ ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাও এই কোর্সে অংশ নেবেন।

দেশের দক্ষ ও মানসম্পন্ন কোচ তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিসিবি। লেভেল-২ কোচিং কোর্সও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ। এর মাধ্যমে দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বোর্ডের।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিসিবির অধীনে মিরপুরে শুরু হচ্ছে লেভেল-২ কোচিং কোর্স

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে লেভেল-২ কোচিং কোর্স। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া ছয় দিনব্যাপী এই কোর্স চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য দেশের উদীয়মান ও বর্তমান কোচদের দক্ষতা, কৌশলগত জ্ঞান এবং প্রশিক্ষণ পদ্ধতি আরও উন্নত করা। এবারের কোর্সে অংশ নিচ্ছেন মোট ৩২ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ পরিচালনা করবেন আইসিসি লেভেল-থ্রি এডুকেটর বিনোদ কুমার দাস।

অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার এবং বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড়। এছাড়া বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচ ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাও এই কোর্সে অংশ নেবেন।

দেশের দক্ষ ও মানসম্পন্ন কোচ তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিসিবি। লেভেল-২ কোচিং কোর্সও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ। এর মাধ্যমে দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বোর্ডের।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত