নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

১৫ বছরে পা রাখলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ের অকুতোভয় সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) সাফল্যের সাথে ১৪ বছর অতিক্রম করে ১৫তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা রক্ষায় তৃণমূল পর্যায়ে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় নেতৃত্ববৃন্দ সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং ১৪ দফার সমর্থক ও সহযোগী সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা উল্লেখ করেন, আপনাদের অকৃত্রিম সমর্থন ও সাহসিকতার কারণেই বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

বিএমএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুখবর হলো, দাবির প্রেক্ষিতে সরকার সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক সুরক্ষা আইন পাসসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের নিকট পুনরায় জোরালোভাবে তুলে ধরা হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মপরিকল্পনা ও দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে বিএমএসএফ সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবে।

এদিকে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে মানবিক দায়বদ্ধতা থেকে এ বছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএমএসএফ।

তৃণমূলের সাংবাদিকদের পাশে থেকে সংগঠনের এই পথচলায় সঙ্গ দেওয়ার জন্য সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছরে পা রাখলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ের অকুতোভয় সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) সাফল্যের সাথে ১৪ বছর অতিক্রম করে ১৫তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা রক্ষায় তৃণমূল পর্যায়ে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় নেতৃত্ববৃন্দ সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং ১৪ দফার সমর্থক ও সহযোগী সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা উল্লেখ করেন, আপনাদের অকৃত্রিম সমর্থন ও সাহসিকতার কারণেই বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

বিএমএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুখবর হলো, দাবির প্রেক্ষিতে সরকার সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক সুরক্ষা আইন পাসসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের নিকট পুনরায় জোরালোভাবে তুলে ধরা হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মপরিকল্পনা ও দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে বিএমএসএফ সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবে।

এদিকে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে মানবিক দায়বদ্ধতা থেকে এ বছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএমএসএফ।

তৃণমূলের সাংবাদিকদের পাশে থেকে সংগঠনের এই পথচলায় সঙ্গ দেওয়ার জন্য সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত