দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৬০ দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মেসন (রাজমিস্ত্রি), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার—এই তিন ক্যাটাগরিতে প্রশিক্ষণের জন্য মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন জেলায় একযোগে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আগামী ১৯ জুলাই থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, গাজীপুরসহ মোট ১০টি কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অন্যান্য কেন্দ্রগুলো হলো—মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নওগাঁ জেলা কার্যালয়।
বাহিনীটির মহাপরিচালকের নির্দেশনায় সদর দপ্তর কর্তৃক গঠিত বাছাই কমিটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাছাইয়ে অংশ নিতে প্রার্থীদের ‘AVMIS App’-এর TRGMS এবং ‘AVJOBS Portal’-এর মাধ্যমে আগে থেকে নিবন্ধন সম্পন্ন করতে হয়েছিল। সরাসরি উপস্থিতিতে প্রার্থীদের উচ্চতা-ওজন পরিমাপ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।
আনসার-ভিডিপির এই কর্মমুখী প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো বাহিনীর সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশের ক্রমবর্ধমান নির্মাণ খাতে দক্ষ কর্মী হিসেবে সরাসরি কাজের সুযোগ পাবেন।
পাশাপাশি বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রেও প্রশিক্ষণার্থীরা বিশেষ সহায়তা পাবেন। এই উদ্যোগ সদস্যদের ব্যক্তিগত জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন