নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ কর্মসূচি

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হউন’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টার অনুযায়ী, বুধবার পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের ঢাকার উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকেই শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার অধিকার নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার সংস্কার। এতে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থী ও ‘জাগ্রত ছাত্র জনতা’কে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার দিনভর আন্দোলনের পর শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে, যদি বুধবারের পরীক্ষা স্থগিত করা না হয়, তবে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন। তবে সরকার মঙ্গলবার রাতে জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে বুধবারের নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে এই লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হউন’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টার অনুযায়ী, বুধবার পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের ঢাকার উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকেই শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার অধিকার নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার সংস্কার। এতে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থী ও ‘জাগ্রত ছাত্র জনতা’কে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার দিনভর আন্দোলনের পর শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে, যদি বুধবারের পরীক্ষা স্থগিত করা না হয়, তবে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন। তবে সরকার মঙ্গলবার রাতে জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে বুধবারের নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে এই লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত