নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৭ জন জলদস্যুকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৯ জুলাই বিকেলে সন্দ্বীপের দক্ষিণ উপকূলীয় এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। বিষয়টি জানার পর জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

দীর্ঘ প্রচেষ্টার পর ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত ৭ জন জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাইয়ের ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জব্দ করা বোটটিতে তল্লাশি চালিয়ে লুট হওয়া বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে: ৯৫ হাজার মিটার সুতার জাল। ১১০ লিটার ডিজেল। ৫টি মোবাইল ফোন। ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র।

কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৭ জন জলদস্যুকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৯ জুলাই বিকেলে সন্দ্বীপের দক্ষিণ উপকূলীয় এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। বিষয়টি জানার পর জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

দীর্ঘ প্রচেষ্টার পর ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত ৭ জন জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাইয়ের ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জব্দ করা বোটটিতে তল্লাশি চালিয়ে লুট হওয়া বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে: ৯৫ হাজার মিটার সুতার জাল। ১১০ লিটার ডিজেল। ৫টি মোবাইল ফোন। ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র।

কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত