যুক্তরাষ্ট্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন লক্ষ্য করে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় ইরানের ১৩০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেট এবং নিষেধাজ্ঞা এড়াতে কাজ করা ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ডিজিটাল সম্পদের অপব্যবহারসহ ইরানের অবৈধ আর্থিক কার্যকলাপ ব্যাহত করতে এবং তেহরানকে তাদের অবৈধ রাজস্ব প্রকল্প থেকে বঞ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে ক্রিপ্টো লেনদেন সেবা প্রদানকারী ডিজিটাল মুদ্রা কোম্পানি ‘টেথার’ (Tether)-এর নামও উঠে এসেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিরতি বা উত্তেজনা প্রশমনের সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে এই কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক চাপও জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে মঙ্গলবার বিমান হামলার ঘটনাও ঘটেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ আটকে রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ চীনে তেল বিক্রির মাধ্যমে অর্জিত, যা প্রায় ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারের সমান।
আন্তর্জাতিক জ্বালানি লেনদেন ডলারে হওয়ায় মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরান এই অর্থের নাগাল পাচ্ছে না। এর আগে গত এপ্রিল মাসেও ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছিল।
মার্কিন সরকারের এই নতুন নিষেধাজ্ঞা ইরানের ভঙ্গুর অর্থনীতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন