নজর বিডি

সৌদির ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের বিদ্রোহীরা

সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

আজ সকালে আল-বায়দা জেলার আকাশসীমায় ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয় বলে সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানিয়েছেন।

হুতি মুখপাত্রের ভাষ্যমতে, ড্রোনটি ‘উইং লং টু’ মডেলের এবং এটি ওই এলাকায় নজরদারি চালানোর সময় তাদের যোদ্ধাদের নিক্ষিপ্ত অস্ত্রের আঘাতে ধ্বংস হয়।

মূলত ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হামলার জের ধরে নতুন করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল সরকার সমর্থিত বাহিনী ইরান থেকে আসা একটি বিমানকে অবতরণে বাধা দিলে হুতিরা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সৌদি আরবের বিমানবন্দরের দিকে হামলা চালায়।

২০১৪ সালে সানা দখলের পর থেকে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বে দেশটিতে দীর্ঘ সময় সামরিক অভিযান পরিচালিত হয়েছে, যা পরবর্তীতে ইয়েমেনে চরম মানবিক বিপর্যয় ও দুর্ভিক্ষের জন্ম দেয়। 

দীর্ঘ বিরতির পর আবারও হুতি ও সৌদি জোটের মধ্যে এই নতুন উত্তেজনা দেখা দিল।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের বিদ্রোহীরা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

আজ সকালে আল-বায়দা জেলার আকাশসীমায় ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয় বলে সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানিয়েছেন।

হুতি মুখপাত্রের ভাষ্যমতে, ড্রোনটি ‘উইং লং টু’ মডেলের এবং এটি ওই এলাকায় নজরদারি চালানোর সময় তাদের যোদ্ধাদের নিক্ষিপ্ত অস্ত্রের আঘাতে ধ্বংস হয়।

মূলত ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হামলার জের ধরে নতুন করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল সরকার সমর্থিত বাহিনী ইরান থেকে আসা একটি বিমানকে অবতরণে বাধা দিলে হুতিরা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সৌদি আরবের বিমানবন্দরের দিকে হামলা চালায়।

২০১৪ সালে সানা দখলের পর থেকে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বে দেশটিতে দীর্ঘ সময় সামরিক অভিযান পরিচালিত হয়েছে, যা পরবর্তীতে ইয়েমেনে চরম মানবিক বিপর্যয় ও দুর্ভিক্ষের জন্ম দেয়। 

দীর্ঘ বিরতির পর আবারও হুতি ও সৌদি জোটের মধ্যে এই নতুন উত্তেজনা দেখা দিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত