নজর বিডি

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন পেছাল

'জয় বাংলা ব্রিগেড'-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের পরবর্তী তারিখ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় বেশ কয়েকজন আসামির আইনজীবী তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবার কয়েকজন আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে 'জয় বাংলা ব্রিগেড' নামক একটি সংগঠনের জুম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ রয়েছে। সিআইডির তদন্তে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের উপাদান পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক ২০২৫ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও সৈয়দ রুবিনা আক্তার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন পেছাল

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

'জয় বাংলা ব্রিগেড'-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের পরবর্তী তারিখ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় বেশ কয়েকজন আসামির আইনজীবী তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবার কয়েকজন আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে 'জয় বাংলা ব্রিগেড' নামক একটি সংগঠনের জুম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ রয়েছে। সিআইডির তদন্তে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের উপাদান পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক ২০২৫ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও সৈয়দ রুবিনা আক্তার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত