নজর বিডি

মাত্র ১০ মিনিটে ৮০ শতাংশ চার্জ: শেলের নতুন বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ির চার্জিং সময় কমিয়ে আনার লক্ষ্যে নতুন একটি পরীক্ষামূলক মডেল তৈরি করেছে শেল, আরএমএল গ্রুপ ও হোরিবা মিরা। ‘শেল ট্রিপল ১০ চ্যালেঞ্জ’ নামের এই কনসেপ্ট গাড়িটি মাত্র ১০ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ নিতে সক্ষম। 

সম্প্রতি যুক্তরাজ্যের নুনিটনে হোরিবা মিরা পরীক্ষাকেন্দ্রে গাড়িটি প্রদর্শন করা হয়।

এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ব্যাটারি প্রযুক্তি। এতে ব্যাটারি ও মোটরের কিছু অংশ বিশেষ ধরনের শীতলকারী তরলে ডুবিয়ে রাখা হয়, যা ব্যাটারির তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণ করে। ফলে নিরাপত্তা বজায় রেখে দ্রুত চার্জ দেওয়া সম্ভব হয়।

প্রচলিত বৈদ্যুতিক গাড়ির তুলনায় এই গাড়ির ব্যাটারি প্রায় অর্ধেক আকারের, কিন্তু একবার পূর্ণ চার্জে এটি ২০০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে।

ওজন কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে গাড়িটি তৈরিতে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার করা হয়েছে।

গাড়িটি বর্তমানে একটি পরীক্ষামূলক মডেল হলেও এর প্রযুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। নির্মাতাদের আশা, আগামী প্রজন্মের বৈদ্যুতিক গাড়িতে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে যুক্ত করা সম্ভব হবে। 

যদিও ত্রিমাত্রিক ছাপায় তৈরি আয়নার মতো কিছু ছোটখাটো সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে, তবে বাণিজ্যিক সংস্করণে সেসব সমাধান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ১০ মিনিটে ৮০ শতাংশ চার্জ: শেলের নতুন বৈদ্যুতিক গাড়ি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বৈদ্যুতিক গাড়ির চার্জিং সময় কমিয়ে আনার লক্ষ্যে নতুন একটি পরীক্ষামূলক মডেল তৈরি করেছে শেল, আরএমএল গ্রুপ ও হোরিবা মিরা। ‘শেল ট্রিপল ১০ চ্যালেঞ্জ’ নামের এই কনসেপ্ট গাড়িটি মাত্র ১০ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ নিতে সক্ষম। 

সম্প্রতি যুক্তরাজ্যের নুনিটনে হোরিবা মিরা পরীক্ষাকেন্দ্রে গাড়িটি প্রদর্শন করা হয়।

এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ব্যাটারি প্রযুক্তি। এতে ব্যাটারি ও মোটরের কিছু অংশ বিশেষ ধরনের শীতলকারী তরলে ডুবিয়ে রাখা হয়, যা ব্যাটারির তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণ করে। ফলে নিরাপত্তা বজায় রেখে দ্রুত চার্জ দেওয়া সম্ভব হয়।

প্রচলিত বৈদ্যুতিক গাড়ির তুলনায় এই গাড়ির ব্যাটারি প্রায় অর্ধেক আকারের, কিন্তু একবার পূর্ণ চার্জে এটি ২০০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে।

ওজন কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে গাড়িটি তৈরিতে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার করা হয়েছে।

গাড়িটি বর্তমানে একটি পরীক্ষামূলক মডেল হলেও এর প্রযুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। নির্মাতাদের আশা, আগামী প্রজন্মের বৈদ্যুতিক গাড়িতে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে যুক্ত করা সম্ভব হবে। 

যদিও ত্রিমাত্রিক ছাপায় তৈরি আয়নার মতো কিছু ছোটখাটো সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে, তবে বাণিজ্যিক সংস্করণে সেসব সমাধান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত