জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে এলিট ফোর্সটি।
বুধবার (১৫ জুলাই) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৬ জুলাই উপলক্ষ্যে জারিকৃত সব ধরনের আইন-শৃঙ্খলাসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নেও বাহিনীটি কাজ করছে।
নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ হলো:
আগাম তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে। শহীদ দিবসের কর্মসূচিগুলোতে রুটভিত্তিক নজরদারি বাড়াতে সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত সুইপিং পরিচালনা করা হচ্ছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ ইউনিটগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ র্যাব সদস্য, টহল ইনচার্জ অথবা সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে এলিট ফোর্সটি।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন