ইরানের মিসাইল হামলায় আহত ৮২ বছর বয়সী এক ইসরায়েলির মৃত্যু হয়েছে। গত ৫ এপ্রিল ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে ইরানি মিসাইলের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন মাইকেল কাৎজ। ওই একই হামলায় আরও চারজন নিহত হয়েছিলেন।
আজ বুধবার ১৫ জুলাই তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাইফার রামবাম হাসপাতাল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কাল বৃহস্পতিবার তার অন্তোষ্টোক্রিয়া সম্পন্ন হতে পারে।
হাইফা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেল কাৎজ কয়েক দশক ইসরায়েলের রাফায়েল ডিফেন্স টেকনোলজিতে কাজ করেছেন এবং ইসরায়েলের নিরাপত্তায় অবদান রেখেছেন।
ইরানের ওই মিসাইল হামলায় আহত হয়েছিলেন মাইকেল কাৎজের স্ত্রী নিনা। তবে তিনি বেঁচে গেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েলে ব্যাপক পাল্টা হামলা চালায়।
অপরদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছোড়ে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন