নগরের বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
সেমিনারে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এটি শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, বরং নগরীর প্রতিটি নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতাই পারে একটি সবুজ ও পরিবেশবান্ধব শহর উপহার দিতে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক নগরায়নের অবিচ্ছেদ্য অংশ। তিনি গৃহস্থালি বর্জ্য পৃথকীকরণ এবং যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কার্যকর বর্জ্য অপসারণ পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন