নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে এবং বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালীন ভিড়ের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আসাদুল হক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তিনি এখন আশঙ্কামুক্ত। হামলাকারীদের শনাক্ত এবং এ ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে এবং বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালীন ভিড়ের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আসাদুল হক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তিনি এখন আশঙ্কামুক্ত। হামলাকারীদের শনাক্ত এবং এ ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত