নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্যার্তদের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সিডিএ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার সংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সিডিএ-র সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সিডিএ-র কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক। সিডিএ চেয়ারম্যানের নির্দেশনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, সরকারের চলমান মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত মানুষের প্রয়োজনে সিডিএ-র এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বন্যার্তদের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সিডিএ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার সংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সিডিএ-র সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সিডিএ-র কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক। সিডিএ চেয়ারম্যানের নির্দেশনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, সরকারের চলমান মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত মানুষের প্রয়োজনে সিডিএ-র এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত