নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের বন্দর ব্যবস্থাপনায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ উন্নীত করার পাশাপাশি একটি বে-টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। 

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে আসা প্রতিনিধিদলে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশে বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদল সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাদের আগ্রহের কথা ব্যক্ত করে।

সৌদি প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী, তারেক রহমান, সৌদি আরব, বিনিয়োগ, বন্দর ব্যবস্থাপনা, বে-টার্মিনাল, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ সংবাদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

দেশের বন্দর ব্যবস্থাপনায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ উন্নীত করার পাশাপাশি একটি বে-টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। 

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে আসা প্রতিনিধিদলে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশে বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার কথা পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদল সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাদের আগ্রহের কথা ব্যক্ত করে।

সৌদি প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত