নজর বিডি

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ৬০ জনের মধ্যে ৫০ জনই নিখোঁজ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জনই নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৪ জুলাই) পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের অদূরে। কোস্ট গার্ড কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৬০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি উপকূলে থেকে কিছুদূর যাওয়ার পরই ডুবে যায়। নৌকার বেশিরভাগ যাত্রীই প্রবল স্রোতে ভেসে যান। তবে মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। কোস্ট গার্ড সদস্যরা পরে ওই ১০ জনকে জীবিত উদ্ধার করেন।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল দিয়ে অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অত্যন্ত বিপদসঙ্কুল এই সমুদ্রযাত্রায় প্রায়ই নৌকাডুবির ফলে প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে। এর আগে গত মাসেও লিবিয়া উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্যমতে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া এসব যাত্রীরা মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে উন্নত জীবনের আশায় পাড়ি জমাচ্ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ৬০ জনের মধ্যে ৫০ জনই নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জনই নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৪ জুলাই) পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের অদূরে। কোস্ট গার্ড কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৬০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি উপকূলে থেকে কিছুদূর যাওয়ার পরই ডুবে যায়। নৌকার বেশিরভাগ যাত্রীই প্রবল স্রোতে ভেসে যান। তবে মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। কোস্ট গার্ড সদস্যরা পরে ওই ১০ জনকে জীবিত উদ্ধার করেন।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল দিয়ে অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অত্যন্ত বিপদসঙ্কুল এই সমুদ্রযাত্রায় প্রায়ই নৌকাডুবির ফলে প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে। এর আগে গত মাসেও লিবিয়া উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্যমতে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া এসব যাত্রীরা মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে উন্নত জীবনের আশায় পাড়ি জমাচ্ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত