নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাইয়ের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশ সুপারের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহীম।

পুস্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার ও উপস্থিত পুলিশ কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “জুলাই শহীদদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের এই মহান আত্মদান দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, “দেশের শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অনেক শিক্ষার্থী প্রাণ হারান। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে আজ দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাইয়ের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশ সুপারের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহীম।

পুস্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার ও উপস্থিত পুলিশ কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “জুলাই শহীদদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের এই মহান আত্মদান দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, “দেশের শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অনেক শিক্ষার্থী প্রাণ হারান। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে আজ দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত