রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলায় উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে থাকা সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার দুপুরে নিগার সুলতানা নামে এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, স্কুলের বাথরুমের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
৯৯৯ থেকে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তারা বাথরুমের দরজা ভেঙে নিরব বিশ্বাস (১৪) নামের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ৯৯৯-এর দ্রুত সমন্বয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এই উদ্ধার অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলায় উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে থাকা সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার দুপুরে নিগার সুলতানা নামে এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, স্কুলের বাথরুমের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
৯৯৯ থেকে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তারা বাথরুমের দরজা ভেঙে নিরব বিশ্বাস (১৪) নামের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ৯৯৯-এর দ্রুত সমন্বয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এই উদ্ধার অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন