নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময়

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলমান আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এর অংশ হিসেবে ৬২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এই সফরে অংশ নেন। 

এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নেতৃত্বে এই সফরের আয়োজন করা হয়।

অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমানের সভাপতিত্বে সভায় ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও জাতিসংঘ শান্তিশৃঙ্খলা রক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকা বিস্তারিত তুলে ধরেন। 

মুক্ত আলোচনায় প্রশিক্ষণার্থীরা পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ও বর্তমান কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। 

সভাপতির বক্তব্যে মো. মুশফেকুর রহমান বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে এবং এ ধরনের সফর দুই বাহিনীর পেশাগত সৌহার্দ্য ও সমন্বয়কে আরও সুদৃঢ় করবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলমান আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এর অংশ হিসেবে ৬২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এই সফরে অংশ নেন। 

এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নেতৃত্বে এই সফরের আয়োজন করা হয়।

অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমানের সভাপতিত্বে সভায় ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও জাতিসংঘ শান্তিশৃঙ্খলা রক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকা বিস্তারিত তুলে ধরেন। 

মুক্ত আলোচনায় প্রশিক্ষণার্থীরা পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ও বর্তমান কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। 

সভাপতির বক্তব্যে মো. মুশফেকুর রহমান বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে এবং এ ধরনের সফর দুই বাহিনীর পেশাগত সৌহার্দ্য ও সমন্বয়কে আরও সুদৃঢ় করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত