চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় সাড় ৮ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
একই সঙ্গে বোটটিতে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি চালানো হয়েছে। জব্দকৃত বোট, জাল, মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় সাড় ৮ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
একই সঙ্গে বোটটিতে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি চালানো হয়েছে। জব্দকৃত বোট, জাল, মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন