নজর বিডি

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানীর পূর্বাঞ্চলীয় শহরতলী মোহাম্মদিয়া জেলার একটি এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স ও বেসামরিক সুরক্ষা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জন মাঝারি ও গুরুতর দগ্ধ হয়েছেন। উদ্ধারকারীরা এতিমখানা থেকে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। 

দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র তাপদাহের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানীর পূর্বাঞ্চলীয় শহরতলী মোহাম্মদিয়া জেলার একটি এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স ও বেসামরিক সুরক্ষা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জন মাঝারি ও গুরুতর দগ্ধ হয়েছেন। উদ্ধারকারীরা এতিমখানা থেকে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। 

দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র তাপদাহের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত