বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধ, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ফিশিং, অনলাইন জুয়া ও গুজব ছড়ানোকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেন্সিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জনের তাগিদ দেন।
এর আগে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৫ জন ক্যাডেটের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এবারের ব্যাচে ১৯ জন নারীসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই এক বছরের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করলেন।
একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি নতুন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন