ভিসা না দিয়ে প্রতারণার মাধ্যমে ৯১ শিক্ষার্থীর ৮ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে আসামি তানজিরের চার দিন এবং অন্য তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করা হলে উত্তেজিত ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের ওপর হামলা ও হাজতখানার গেট ভাঙার চেষ্টা চালায়।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ভিসা গাইড কোম্পানি ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’ স্টুডেন্ট ভিসায় চার মাসের মধ্যে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ৯১ জন শিক্ষার্থীর কাছ থেকে মোট ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় গত ৮ জুলাই ভুক্তভোগীদের পক্ষে আল আমিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন