নজর বিডি

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করতে এবং ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা দিতে নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি শিক্ষামূলক উপকরণ, নতুন শনাক্তকরণ প্রযুক্তি ও উন্নত সুরক্ষা ব্যবস্থা চালু করছে। 

টিকটকের বৈশ্বিক জননীতি দলের এআই প্রধান টম ভার্গিস জানান, দায়িত্বশীল এআই ব্যবহার ও সৃজনশীলতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি, অংশীদারত্ব ও শিক্ষামূলক উদ্যোগে বিনিয়োগ করছে।

এআই কনটেন্ট শনাক্তে টিকটক ‘সি২পিএ’ স্টিয়ারিং কমিটিতে যোগ দিচ্ছে। ইতিমধ্যে কনটেন্টের পরিচয়পত্র, নির্মাতার লেবেল ও নিজস্ব অদৃশ্য জলছাপ প্রযুক্তির মাধ্যমে ৩০০ কোটির বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে। 

এ ছাড়া ভুয়া তথ্য ও স্প্যাম ঠেকাতে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যবহারকারীরা যেন তাঁদের ফিডে এআই-সম্পর্কিত কনটেন্ট নিয়ন্ত্রন করতে পারেন, সেজন্য ‘ম্যানেজ টপিকস’, ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’-এর মতো নতুন সুবিধা নিয়ে কাজ করছে টিকটক।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করতে এবং ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা দিতে নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি শিক্ষামূলক উপকরণ, নতুন শনাক্তকরণ প্রযুক্তি ও উন্নত সুরক্ষা ব্যবস্থা চালু করছে। 

টিকটকের বৈশ্বিক জননীতি দলের এআই প্রধান টম ভার্গিস জানান, দায়িত্বশীল এআই ব্যবহার ও সৃজনশীলতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি, অংশীদারত্ব ও শিক্ষামূলক উদ্যোগে বিনিয়োগ করছে।

এআই কনটেন্ট শনাক্তে টিকটক ‘সি২পিএ’ স্টিয়ারিং কমিটিতে যোগ দিচ্ছে। ইতিমধ্যে কনটেন্টের পরিচয়পত্র, নির্মাতার লেবেল ও নিজস্ব অদৃশ্য জলছাপ প্রযুক্তির মাধ্যমে ৩০০ কোটির বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে। 

এ ছাড়া ভুয়া তথ্য ও স্প্যাম ঠেকাতে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যবহারকারীরা যেন তাঁদের ফিডে এআই-সম্পর্কিত কনটেন্ট নিয়ন্ত্রন করতে পারেন, সেজন্য ‘ম্যানেজ টপিকস’, ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’-এর মতো নতুন সুবিধা নিয়ে কাজ করছে টিকটক।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত