নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের পাশে মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন এবং বার্ন ইউনিটের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মেয়র গুরুতর আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসাধীন শ্রমিকদের ওয়ার্ডটি নিজস্ব অর্থায়নে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করার ঘোষণা দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতেই আমি এখানে এসেছি। বর্তমানে পাঁচজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের স্বজনরা জানিয়েছেন, যে ওয়ার্ডে আরও তিনজন চিকিৎসা নিচ্ছেন, সেটি শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় তারা কষ্ট পাচ্ছেন। তাই তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের পাশে মেয়র ডা. শাহাদাত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন এবং বার্ন ইউনিটের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মেয়র গুরুতর আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসাধীন শ্রমিকদের ওয়ার্ডটি নিজস্ব অর্থায়নে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করার ঘোষণা দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতেই আমি এখানে এসেছি। বর্তমানে পাঁচজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের স্বজনরা জানিয়েছেন, যে ওয়ার্ডে আরও তিনজন চিকিৎসা নিচ্ছেন, সেটি শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় তারা কষ্ট পাচ্ছেন। তাই তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত