নজর বিডি

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে বেলজিয়ামে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের। 

বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে ঘটেছে এসব মৃত্যু।

প্রতিবেদনে জানা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।

বিবৃতিতে সিয়েনসানোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহ জনিত মৃত্যুর রেকর্ড রাখছে সংস্থাটি। সেসব রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সালে। সে বছর ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে বেলজিয়ামে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের। 

বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে ঘটেছে এসব মৃত্যু।

প্রতিবেদনে জানা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।

বিবৃতিতে সিয়েনসানোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহ জনিত মৃত্যুর রেকর্ড রাখছে সংস্থাটি। সেসব রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সালে। সে বছর ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত