নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

গাবতলীতে স্পোর্টস কারে মিলল বিদেশি পিস্তল, আটক ১

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় সাজ্জাদ হোসেন আশিক নামে একজনকে আটক করা হলেও কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে গেছেন চালক।

শনিবার (১৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে গাবতলী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা গাড়িটিকে থামান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ। চালকের কাছে কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট অনিরুদ্ধ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তল উদ্ধারের পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

আটক সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে স্পোর্টস কারে মিলল বিদেশি পিস্তল, আটক ১

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় সাজ্জাদ হোসেন আশিক নামে একজনকে আটক করা হলেও কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে গেছেন চালক।

শনিবার (১৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে গাবতলী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা গাড়িটিকে থামান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ। চালকের কাছে কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট অনিরুদ্ধ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তল উদ্ধারের পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

আটক সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত