রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় চলন্ত বাস থেকে এক নারীর মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে পালানোর সময় ইমন (২৫) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোর্শেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুমেলা এলাকায় সিটিটিসির একটি চৌকস দল সাদা পোশাকে দায়িত্ব পালন করছিল।
এ সময় শম্পা আক্তার নামের এক নারী বাস দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে তাঁর ব্যবহৃত 'ইনফিনিক্স' ব্র্যান্ডের স্মার্টফোনটি টান দিয়ে এক ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী নারীর চিৎকারে পাশে থাকা সিটিটিসির দল তাৎক্ষণিক দৌড়ে গিয়ে ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয় এবং আটককৃত ছিনতাইকারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন