নজর বিডি
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলিনগর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নাজমুল হাসান এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মনিরুজ্জামান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল ও অপরাধী সিন্ডিকেটের আধিপত্যের কারণে আলোচিত। গত ১৯ জানুয়ারি সেখানে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে র‍্যাবের একজন উপসহকারী পরিচালক নিহত হন। 

পরবর্তীতে গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সেখানে বড় ধরনের অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে। বর্তমানে এলাকাটিতে যাতায়াতের জন্য সড়ক নির্মাণের কাজ করছে সেনাবাহিনী।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলিনগর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নাজমুল হাসান এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মনিরুজ্জামান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল ও অপরাধী সিন্ডিকেটের আধিপত্যের কারণে আলোচিত। গত ১৯ জানুয়ারি সেখানে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে র‍্যাবের একজন উপসহকারী পরিচালক নিহত হন। 

পরবর্তীতে গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সেখানে বড় ধরনের অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে। বর্তমানে এলাকাটিতে যাতায়াতের জন্য সড়ক নির্মাণের কাজ করছে সেনাবাহিনী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত