নজর বিডি
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

জনআস্থা অর্জনই আধুনিক পুলিশিংয়ের প্রকৃত সফলতা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আধুনিক পুলিশিংয়ের সফলতা শুধু অপরাধ দমন বা অপরাধী গ্রেপ্তারের মাধ্যমে মূল্যায়ন করা যায় না। বরং জনগণের আস্থা অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, পেশাগত সততা, জবাবদিহিতা এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রকৃত সফলতা।

শনিবার (১৮ জুলাই) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে 'মাস্টার অব অ্যাপ্লায়েড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম)' মাস্টার্স প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকেও সময়োপযোগী ও আধুনিক হতে হবে। সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও পেশাগত দক্ষতার বিকল্প নেই। তিনি আধুনিক পুলিশ নেতাদের কৌশলগত চিন্তাশীল ও নৈতিক নেতৃত্বসম্পন্ন হওয়ার পাশাপাশি গবেষণা ও তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম এবং স্বাগত বক্তব্য দেন কলেজের পরিচালক (অ্যাকাডেমিক) সরকার ওমর ফারুক। সভাপতির বক্তব্যে রেক্টর কাজী মো. ফজলুল করিম পুলিশ স্টাফ কলেজকে পুলিশ শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্বের উৎকর্ষের কেন্দ্র হিসেবে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এক বছর মেয়াদি এই এমএসিপিএম মাস্টার্স প্রোগ্রামের ১০ম ব্যাচে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জনআস্থা অর্জনই আধুনিক পুলিশিংয়ের প্রকৃত সফলতা: আইজিপি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আধুনিক পুলিশিংয়ের সফলতা শুধু অপরাধ দমন বা অপরাধী গ্রেপ্তারের মাধ্যমে মূল্যায়ন করা যায় না। বরং জনগণের আস্থা অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, পেশাগত সততা, জবাবদিহিতা এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রকৃত সফলতা।

শনিবার (১৮ জুলাই) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে 'মাস্টার অব অ্যাপ্লায়েড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম)' মাস্টার্স প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকেও সময়োপযোগী ও আধুনিক হতে হবে। সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও পেশাগত দক্ষতার বিকল্প নেই। তিনি আধুনিক পুলিশ নেতাদের কৌশলগত চিন্তাশীল ও নৈতিক নেতৃত্বসম্পন্ন হওয়ার পাশাপাশি গবেষণা ও তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম এবং স্বাগত বক্তব্য দেন কলেজের পরিচালক (অ্যাকাডেমিক) সরকার ওমর ফারুক। সভাপতির বক্তব্যে রেক্টর কাজী মো. ফজলুল করিম পুলিশ স্টাফ কলেজকে পুলিশ শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্বের উৎকর্ষের কেন্দ্র হিসেবে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এক বছর মেয়াদি এই এমএসিপিএম মাস্টার্স প্রোগ্রামের ১০ম ব্যাচে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত