নজর বিডি

অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

অষ্টম দিনের মতো ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। 

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরুরি উদ্ধারকারী দল সেখানে কাজ শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণও প্রকাশ করেনি।

এদিকে সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন অংশেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলগুলোতে তদন্ত চালাচ্ছে। তবে বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর প্রাদেশিক কর্মকর্তারা এখনও নিশ্চিত করেননি।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

অষ্টম দিনের মতো ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। 

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরুরি উদ্ধারকারী দল সেখানে কাজ শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণও প্রকাশ করেনি।

এদিকে সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন অংশেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলগুলোতে তদন্ত চালাচ্ছে। তবে বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর প্রাদেশিক কর্মকর্তারা এখনও নিশ্চিত করেননি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত