নজর বিডি

মার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানের ওপর মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের (প্রতিরোধ ফ্রন্ট) হাতে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ পেতে হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের জন্য তিনি ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন। 

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর’। তিনি আরও যোগ করেন, চাপ, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকান আদর্শের অবিচ্ছেদ্য অংশ। এখন যেহেতু আমেরিকা যুদ্ধ উসকে দিয়ে আরও বড় মূল্য ও অপমানের শিকার হতে চাইছে, তাই তাদের জন্য প্রতিরোধ ফ্রন্ট উপযুক্ত জবাব প্রস্তুত রেখেছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সেতু, রেললাইন ও পানি পরিশোধনকেন্দ্রসহ ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে। এর জবাবে তেহরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছে, যার প্রভাবে কুয়েত কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানাতে বাধ্য হয়েছে। এছাড়া ইসলামাবাদ চুক্তির পরও গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় মিনাবের একটি স্কুল ও ইরানের পরমাণু প্রকল্পও লক্ষ্যবস্তু হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন সেন্টকম জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা হ্রাসে টানা আট দিন ধরে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মার্কিন বাহিনীকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, "যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রার যুদ্ধে নামবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই সুরক্ষিত থাকবে না।"

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত