নজর বিডি
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তায় যা বলছেন মেসি

কাতার বিশ্বকাপেই নিজের ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার ৩৯ বছর বয়সেও চলতি আসরে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকার সামনে সুযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। 

স্পেনের বিপক্ষে ফাইনালের মহাযুদ্ধে নামার আগে নিজের ইনস্টাগ্রামে পুরো দলের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। যৌথভাবে রেকর্ড ষষ্ঠ ও নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলা মেসি ফাইনালের আগে বিদায়ের প্রচ্ছন্ন আভাস দিয়ে লিখেছেন, ‘এত বছর ধরে শুধু শিরোপা জয়ই নয়, বরং পুরো পথচলাটাই সবচেয়ে সুন্দর বিষয়। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

নিজের অধিনায়কত্বে আলবিসেলেস্তেরা যে ইতোমধ্যেই ইতিহাস লিখে ফেলেছে, তা স্মরণ করিয়ে দিয়ে মেসি আরও বলেন, ‘আমার প্রতিটি সতীর্থকে, কোচিং স্টাফকে এবং প্রতিদিন জাতীয় দলকে একটি পরিবারের মতো ধরে রাখতে যারা কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা–ই ঘটুক না কেন, এই দল ইতোমধ্যেই এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনও ভুলব না এবং কেউ সেটি মুছেও ফেলতে পারবে না। ভামোস আর্জেন্টিনা!’

ফাইনালের আগের রাতে মেসির নেতৃত্বে পুরো আর্জেন্টিনা দল শেষবারের মতো একটি ফ্রেমে বন্দি হয়। ছবিতে প্রধান কোচ লিওনেল স্কালোনি, খেলোয়াড়বৃন্দ, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 

খেলোয়াড়দের অনেকেই ছবিটি পোস্ট করলেও মেসির বার্তাটিই সবচেয়ে বেশি নাড়া দিয়েছে ফুটবল বিশ্বকে। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে নামা মেসির সামনে এখন ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তায় যা বলছেন মেসি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত