নজর বিডি
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপি-এর একটি প্রতিনিধি দল। 

রোববার (১৯ জুলাই) ডেপুটি স্পিকারের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে, তাই পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য আইনেরও সংশোধনের প্রয়োজন হয়।

সংসদের লাইব্রেরিতে সদ্য সমাপ্ত গ্রাজুয়েটরা যেন পার্লামেন্টারি ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রাম করে তাদের অর্জিত জ্ঞানকে আরও বৃদ্ধি করতে পারে, সে ব্যাপারে ইউএনডিপি-এর প্রস্তাবের সঙ্গে ডেপুটি স্পিকার একমত পোষণ করেন। সংসদের কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন্য কোনো সংস্থার প্রকল্পের সঙ্গে যেন ডুপ্লিকেশন না হয়, সে বিষয়ে তিনি তার মতামত তুলে ধরেন। 

এ ছাড়া ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার ব্যাপারে ডেপুটি স্পিকার ইউএনডিপি-এর কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।

ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব করলে ডেপুটি স্পিকার তাতে সহমত পোষণ করেন। সাক্ষাৎকালে তিনি সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। 

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের উদ্যোগের বিষয়টিতেও ডেপুটি স্পিকার ইতিবাচক মনোভাব পোষণ করেন।

ইউএনডিপি-এর ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নের নেতৃত্বে সিনিয়র গভার্নেন্স অ্যাডভাইজার দ্রাড়ান পপভিচ, সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপি-এর একটি প্রতিনিধি দল। 

রোববার (১৯ জুলাই) ডেপুটি স্পিকারের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে, তাই পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য আইনেরও সংশোধনের প্রয়োজন হয়।

সংসদের লাইব্রেরিতে সদ্য সমাপ্ত গ্রাজুয়েটরা যেন পার্লামেন্টারি ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রাম করে তাদের অর্জিত জ্ঞানকে আরও বৃদ্ধি করতে পারে, সে ব্যাপারে ইউএনডিপি-এর প্রস্তাবের সঙ্গে ডেপুটি স্পিকার একমত পোষণ করেন। সংসদের কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন্য কোনো সংস্থার প্রকল্পের সঙ্গে যেন ডুপ্লিকেশন না হয়, সে বিষয়ে তিনি তার মতামত তুলে ধরেন। 

এ ছাড়া ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার ব্যাপারে ডেপুটি স্পিকার ইউএনডিপি-এর কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।

ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব করলে ডেপুটি স্পিকার তাতে সহমত পোষণ করেন। সাক্ষাৎকালে তিনি সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। 

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের উদ্যোগের বিষয়টিতেও ডেপুটি স্পিকার ইতিবাচক মনোভাব পোষণ করেন।

ইউএনডিপি-এর ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নের নেতৃত্বে সিনিয়র গভার্নেন্স অ্যাডভাইজার দ্রাড়ান পপভিচ, সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত