নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেফতার ৩

রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় একদল দুষ্কৃতিকারী চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে আদাবর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা এবং তাদের অন্য সহযোগীরা গত শুক্রবার রাতে আদাবর ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। 

এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় একদল দুষ্কৃতিকারী চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে আদাবর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা এবং তাদের অন্য সহযোগীরা গত শুক্রবার রাতে আদাবর ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। 

এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত